সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে পুলিশের উপর হামলা ও আঘাতের ঘটনায় ৪ আসামির কারাদণ্ড

মুন্সীগঞ্জে পুলিশের উপর হামলা ও আঘাতের ঘটনায় ৪ আসামির কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক উদ্ধার অভিযানে ২ জন পুলিশ সদস্যের উপর হামলা ও পিটিয়ে জখম করা মামলায় পৃথক দুটি ধারায় ৪ আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এর রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়া (৪২) মাদারীপুর শিবচর উপজেলার বাশকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন আকনের ছেলে, আসামি জাহিদ (২৪) শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামের জালাল ভান্ডারীর ছেলে, আসামি রাজু (৩০) লৌহজং উপজেলার গোয়ালি মাত্রা গ্রামের মেঘার ছেলে ও মোঃ ফারুক (৩০) একই গ্রামের মৃত রাঙ্গামিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে ২০১৯ সালের ৮মে রাত ১২টার দিকে শ্রীনগর দক্ষিণ পাইকসা গ্রামের কালী শিকদারের পুকুর পাড়ে রাস্তার উপর আসামীরা মাদক বিক্রির সময় শ্রীনগর থানার কর্মরত পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামি বাচ্চু মিয়াকে আটক করে। এসময় বাচ্চুমিয়া চিৎকার দিলে অন্যান্য আসামিরা এগিয়ে এসে পুলিশের এসআই নুরুল ইসলাম ও কনস্টবল শহিদুলের উপর হামলাসহ গুরুতর আঘাত করে।

এই ঘটনায় আসামি বাচ্চু মিয়ার বিরুদ্ধে পৃথক মাদক মামলা সহ অন্যান্য আসামিদের সহ দণ্ডবিধি বিধি আইনে শ্রীনগর থানার এসআই আল আমিন সরকার বাদী হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা করে। বিচারাধীন থাকা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, পুলিশের উপর হামলা ও আঘাতের ঘটনায় ৪ আসামিকে দণ্ডবিধির পৃথক দুটি ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!