সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র গরমে মতলব উত্তরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে ছেংগারচর পৌর ছাত্রদল।

রবিবার (২৯ জুন) সকালে ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম। একই সঙ্গে উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোর সামনেও ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে কার্যক্রম চালান।

ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর। গরমে অসুস্থ হয়ে পড়া কেউ যাতে কষ্ট না পান, সে জন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সায়মন ইসলাম, ছাত্রদল নেতা ইমন মোল্লা, সুজন রুদ্র, জুয়েল মিয়া, রাকিব হোসেন, নাফিস, রিফাত, রাতুল প্রমুখ।

ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান বলেন, পৌরসভার ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রে আমরা প্রস্তুত ছিলাম। এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা একইভাবে পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক।

এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!