সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সিরাজদিখান উপস্বাস্থ্য কেন্দ্রে চুরি অভিযোগ

সিরাজদিখান উপস্বাস্থ্য কেন্দ্রে চুরি অভিযোগ

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে।উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ৫ জুন থেকে ১৪ জুনের যে কোন সময় এঘটনা ঘটে।
এবিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জানান উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার প্রতিমা চক্রবর্তী।

তিনি আরো জানান গত ৫ জুন পবিত্র ঈদুল আযহার ছুটি পেয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করার জন্য চলে যায়। রোববার ( ১৫ জুন ) ছুটি শেষে কর্মস্থলে আসেন।এসে দেখেন জানালার গ্রিল ভাঙ্গা, সাথে সাথে উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ওষুধসহ বিভিন্ন মালা মাল খুঁজতে থাকেন, রোগীদের ওষুধ বিতরণ করার জন্য কিছু ওষুধ আলমারিতে রেখে যান তারা সেখান থেকে প্রায় চার পাঁচ কাটুন ওষুধ নিয়ে যায় চোরেরা যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।চোরেরা জানালার গ্রীল ভেংগে চুরি করে,বলে ধারনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী জানান, ৫ জুন পবিত্র ঈদুল আযহার ছুটিতে সবাই ঈদ উদযাপন করার জন্য চলে যায়। রোববার ( ১৫ জুন ) ছুটি শেষে কর্মস্থলে এসে দেখা যায় জানালার গ্রিল ভাঙ্গা ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ নাই। ৫ জুন থেকে ১৪ জুনের যে কোন সময়ের মধ্যে এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!