মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
অদ্য রোজ সোমবার, ৯ই জুন ২০২৫ মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৬ সালের এসএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি অনুষ্ঠানে যেসব বিষয় অন্তর্ভুক্ত ছিলো তা হলো: সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হওয়া। স্মৃতিবিজরিত বিদ্যায়ন প্রাঙ্গণ ঘুরে দেখা আর সম্মিলিত ছবি তোলা।
এরপর দলবেধে সবাই মিলে মেঘনা নদীর তীরে চরকিশোরগঞ্জ ঘাটে একটি রেস্তোরায় সারাদিনব্যাপি অনুষ্ঠানে অংশগ্রহণ। শুরুতেই মৌসুমি দেশি ফলফলাদি–আম, জাম, লিচু, ডেউয়া, লটকন আর কাউ, ইত্যাদি দিয়ে সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর এসএসসি ব্যাচ ১৯৭৬-এর যাঁরা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর ছিলো পরিচিতি পর্ব–যেখানে সবাই তাদের বর্তমান অবস্থা, সন্তান-সন্ততিরা কে কী করছে, জীবনের এই পর্যায়ে কেমন চলছে দিনকাল সে বিষয় তুলে ধরেন। এছাড়া, ছিলো বিদ্যালয়-জীবনের স্মৃতিচারণমূলক আলোচনা। আলোচনায় অনেকেই বিদ্যালয়ের বর্তমান পড়াশোনার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
দুপুরে ভর্তা-ভাজি, দেশি মাছ আর মুরগীর মাংস সেই সাথে মুগডাল দিয়ে মধ্যাহ্ন-ভোজের আয়োজন করা হয়। সাথে ছিলো মুন্সীগঞ্জের বিখ্যাত চিত্য ঘোষের দই আর রসগোল্লা। পরিশেষে আনুষ্ঠিত হয় আকর্ষনীয় র্যাফেল ড্র।
সত্যি বলতে, প্রায় ৪৯ বছর পর পুরানো স্কুল বন্ধুদের অনেকেই একসাথে মিলিত হতে পেরে সবাই খুবই আবেগ প্রবণ হয়ে পরেন। জৈষ্ঠ্যের কাঠফাটা রৌদ্র উপেক্ষা করে স্মৃতি রোমন্থন করেই কখন যে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায় তা বুঝতেই পারেনি অনেকে।
অনুষ্ঠানে সর্বমোট ৪০ জন অংশগ্রহণ করেন। মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের বাইরে–ঢাকা, নারায়নগঞ্জ থেকেও অনেক বন্ধুরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ কে এম ফজলুক হক, শান্তি রঞ্জন দেবনাথ এবং আবু সাইদ বিন্দু। সকলের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে ‘এসএসসি ব্যাচ৭৬’-এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে সকলের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়। আগামী অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের আগাম আমন্ত্রণ জানিয়ে বিকেল ৪:৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে যারা উদ্যোগী ভূমিকা পালন করেন তারা হলেন- এ কে এম ফজলুল হক, শান্তি রঞ্জন দেবনাথ, আবু সাইদ বিন্দু এবং অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন আ ন ম ইরশাদ (উজ্জ্বল)।