সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এ কে এম ইরাদত মানু ।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এ কে এম ইরাদত মানু ।

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ জেলার  সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ শহর শাখার আহ্বায়ক এ কে এম ইরাদত মানু ।

 এ সময় এ কে এম ইরাদত মানু এক বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জ সহ সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। 

মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ)কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ)আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারি নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানী কৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন।

পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!