সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন এড. প্রিয়াঙ্কা

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন এড. প্রিয়াঙ্কা

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন এড. প্রিয়াঙ্কা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আইনজীবি প্রিয়াঙ্কা আক্তার। তিনি উপজেলার কোলা ইউনিয়ন গৌড়িপুরা গ্রামের মৃত ডাক্তার মোঃ দ্বীন ইসলামের কন্যা।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তার নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত ভাই-বোন “ল” চেম্বারে হাজির হলে স্থানীয় এলাকাবাসী, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নাজিম ঢালী, মোঃ কামাল, মোকাজ্জল হোসেন যুবরাজ, এনামুল হাসান, হৃদয় পাল, রনি, শামীম, নজরুল ঢালী, অরুন আইচ, বরুন আইচসহ স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

প্রিয়াঙ্কা আক্তার বেলতলী জি,জে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজ থেকে এইচএসসি ও বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এল এল বি (অনার্স) এল এল এম মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ধীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ যাচ্ছেন । সম্প্রতি তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। 

দেশের সর্বস্তরের জনগণ ও গরিব-দুঃখী, নির্যাতিত ও নিপীড়িত পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে চান অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আক্তার।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!