সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ মে সন্ধ্যায় রাজানগর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলাার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন। আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনসার আলী মোল্লা ,থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, চিত্রকেট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান।