সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নবীন বরণ ও পুরষ্কার বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নবীন বরণ ও পুরষ্কার বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নবীন বরণ ও পুরষ্কার বিতরণ

মো. ফরহাদ,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,‎নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক পুরষ্কার বিতরণ,একাদশ শ্রেনির নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারের সভাপতিত্বে, কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ অভিভাবক প্রতিনিধি এইচ এম আক্তার হোসেন ও হৃদয় চন্দ্র মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মুন্সীগঞ্জ-২,স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বর্তমান মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি  মিজানুর রহমান সিন্হা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব ও সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার,রনি গ্রুপ অফ ইন্ডাষ্ট্রীজ এর এমডি ও সমাজ সেবক  আলহাজ্ব সাজাহান আলম, হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. রাশেদ, মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম গোলাম গাউছ সিদ্দিক, লৌহজং উপজেলা বিএনপির সদস্য মো. ইয়াসিন শেখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন, লৌহজং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মমিন উদ্দিন দোকানদার (হিরন),কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ শিক্ষক প্রতিনিধি মো. লিয়াকত হোসেনসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ,অভিভাবক,সমাজকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!