সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ ।

মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ ।

 

লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্নসমার্পণ করেছে স্বামী। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ঘাতক স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫) নিজেই সদর থানায় এসে জানায় সে তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী মিতু আক্তারকে (২৮)।

তথ্য সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে সুম‌ন। মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়াঝাটি লেগেই থাকত। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে যায়। গতকাল সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২ টার দিকে স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!