সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ আদালতের মাতৃদুগ্ধ কেন্দ্র উদ্বোধনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসি

মুন্সীগঞ্জ আদালতের মাতৃদুগ্ধ কেন্দ্র উদ্বোধনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসি

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কারের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৮ মে) সকাল দশটার দিকে আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এর উদ্বোধন করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মাতৃদুগ্ধ কেন্দ্রে আসা শিশুদের ঘুম পাড়ানোর জন্য নতুন বিছানা, মায়েদের বসার স্থান সহ বাচ্চাদের বাহারী খেলনার ব্যবস্থা করেন।

এর আগে ভবনটি তৈরি করার সময় মাতৃ দুগ্ধ কেন্দ্রের জন্য শুধুমাত্র একটি কক্ষ তৈরি করা হয়। এতে কোনরকম কোন ব্যবস্থা না থাকায় আদালতে আসা মহিলা বিচার প্রার্থী ও তাদের সাথে থাকা শিশুদের কথা চিন্তা করে সংস্কার ব্যবস্থা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন, মোসা: রহিমা আক্তার, দুরদানা রহমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন সহ আদালতের অন্যান্য কর্মচারীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!