সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

আজ ১৫ ই মে রোজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজ-এর সহযোগী অধ্যাপক জনাব মো. সফিকুল ইসলাম। প্রবন্ধে বিজ্ঞান কী, বিজ্ঞান সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, বিজ্ঞানের কর্মপদ্ধতি, বিজ্ঞানীদের গবেষণার উদ্দেশ্য এবং বিজ্ঞানের সাথে সমাজ ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

সেমিনারে জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় সকল শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা বৃদ্ধি, বিজ্ঞান বিষয়ে অনুসন্ধিৎসু মনোভাব গঠন এবং নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় অগ্রসর হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন।

আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!