সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে আলোচিত ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি,৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে আলোচিত ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি,৫ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলোচিত ট্রিপল মার্ডার হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(৮ মে) দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। ২০২১ সালের ২৪ মার্চ ইভটিজিংকে কেন্দ্র করে সালিশ বৈঠকে ধারালো ছুরি নিয়ে হামলা করে।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেনঃ মোঃ মোসলেমের ছেলে,রনি ব‍্যাপরী(৩৫), মোঃ জামালের ছেলে,রাকিবুল হাসান সৌরভ প্রধান (২৩) ও মৃত-ইসমাইলের ছোট ছেলে শিহাব প্রধান (২৫)।সেদিন রাতেই নিহত হন উত্তর ইসলামপুর এলাকার কাসেম পাঠানের পুত্র ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)।

পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন সালিশের নেতৃত্বে থাকা আওলাদ হোসেন মিন্টু (৪০)।এ ঘটনায় ২৬ মার্চ মুন্সীগঞ্জ সদর থানায় বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মৃত-ইসমাইলের বড় ছেলে,শামীম প্রধান,মৃত ইসমাইলের মেজো ছেলে, সাকিব প্রধান, মোসলেমের ছেলে,অনিক বেপারী,জাহাঙ্গীরের ছেলে,রায়হান ও জলিল এর ছেলে ছোট জাহাঙ্গীর।

খালাস প্রাপ্তরা হলেন,জামাল, আসাদুল্লাহ আল গালিব,রোহান,ইমরান,রাহুল,পরশ,বড় জাহাঙ্গীর, রাফি,রামিম,লিমন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!