সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ভুয়া মালিক সেজে জাল দলিলের মামলায় ২ আসামির ১২ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জে ভুয়া মালিক সেজে জাল দলিলের মামলায় ২ আসামির ১২ বছরের কারাদণ্ড

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভুয়া মালিক সেজে দলিল জাল করে প্রতারণা করা মামলায় ২ আসামিকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি আইনের ৪৬৮ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৪৬৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও উভয় ধারায় ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে অপর দণ্ডবিধির ৪৭১ ধারায় আরো ২ বছরের কারাদন্ডের রায় ঘোষনা করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষনা করেন। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের সুলতান মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫৮), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড় কান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নেছার উদ্দিন (৩২)। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো: বুলবুল আহমেদ।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ মার্চ আসামিরা যোগসাজসে মামলার বাদি নিজামউদ্দিন মৃধার নাম ও স্বাক্ষর ব্যবহার করে সিরাজদিখান সাব রেজিষ্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রি করে। পরে ওই দলিল দিয়ে আসামিরা সম্পত্তি আত্মস্বাত করার চেষ্টা করলে বাদি বিষয়টি জানতে পারে যে তার নাম ও স্বাক্ষর নকল করে দলিলটি করা হয়েছে। এঘটনায় সিরাজদিখান উপজেলার চান্দেরচর গ্রামের মৃত কলন্দর মৃধা ওরফে কলমতোর মৃধার ছেলে নিজাম উদ্দিন মৃধা ওরফে মিজান মাস্তান (৫৫) বাদি হয়ে ২০২২ সালে মুন্সীগঞ্জ আমলি আদালত-২ এ মামলা করলে আদালত মামলাটি তদন্তের জন্য সি.আই.ডি কে নির্দেশ দেন। তদন্তে আসামিদের জাল দলিলেল বিষয়টি প্রমাণিত হয়। মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীনে থাকা অবস্থায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
 
এ ব্যাপারে বাদি পক্ষের আইনজীবী আলেয়া খাতুন আলো জানান, ২০২০ সালের ১৬ মার্চ  আসামিরা যোগসাজশে আমার মোয়াক্কেল নিজামউদ্দিন মৃধার সম্পত্তি হাসিল করার জন্য তার নাম ও স্বাক্ষর জাল করে সিরাজদিখান সাব রেজিষ্টি অফিসে একটি দলিল রেজিস্ট্রি করে। বিষয়টি নিজামউদ্দিন মৃধা জানতে পেরে সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে। এ ঘটনায় আদালতে মামলা করলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২ আসামিতে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি আইনের ৪৬৭,৪৬৮ ও ৪৭১ ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে আমরা বাদী পক্ষ সন্তুষ্ট হয়েছি।  

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!