সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে শ্রীনগরে আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ।

মুন্সীগঞ্জে শ্রীনগরে আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাজাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আড়িয়াল বিলের মাটি কেটে বিক্রি বন্ধে শীঘ্রই চেকপোস্ট বসানো হবে, যাতে কোনোভাবেই বিলেরপরিবেশ নষ্ট না হয়।

শনিবার বিকালে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতছিলেন।

এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানের আশ্বাস দেন উপদেষ্টারা। প্রশ্নোত্তর পর্বেকৃষকদের নানা দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আড়িয়াল বিলের উন্নয়নে খাল খননসহ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপেবন্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য দুটি হিমাগার নির্মাণেরও পরিকল্পনার কথা জানানতিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রথম কাজটি শুরু করতে হবে। যেখানেই সরকারি কাজ, সেখানেই যেন দুর্নীতির স্থান নাহয়। দুর্নীতি বন্ধ হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

এই সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষিকর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!