সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেট সহ আটক জসিম উদ্দিন (৩৬) নামের এক আসামীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ। সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন সদর উপজেলার দেওভোগ মাদবর বাড়ি এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই রাত পৌনে ৯ টার দিকে উপজেলার নাহাপাড়া এলাকার ভাঙার মোড় রাস্তায় মাদক বিক্রির সময় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জসিম উদ্দিনকে আটক করে। পরদিন সকালে সদর থানায় মামলা করে আসামিকে আদালতে প্রেরণ করেন।

মামলাটি বিচারাধীনে থাকার পর ৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জসিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৭ সালের ১৫ জুলাই রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জসিম উদ্দিন নামের আসামিকে আটক করে। তার বিরুদ্ধে মামলা হলে ওই মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!