সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ আহত ৩

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ আহত ৩

‎
‎মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
‎
‎মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ হয়েছে।
‎
‎এ সময় আরো ৩ জন আহত হয়েছে। নিহত আবির দেওয়ান (১৪) তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ান এর ছেলে। আহতরা হলো একই বাড়ির মোঃ রতন দেওয়ান (৩৮) , আল আমিন দেওয়ান (৩৫) ও মোহন মোল্লা (৪০) ।
‎
‎আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎জানা গেছে ১৭ এপ্রিল (বৃহস্পতিবার )দুপুর নিহত ও আহতরা মিলে দুপুর ২টার দিকে তাদের বাড়ির সামনের পুকুরে গাছের ডালা কেটে মাছ ধরার জন্য পুকুরে ফেলছিল।
‎
‎এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবির দেওয়ান(১৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এবং রতন দেওয়ান, আল আমিন দেওয়ান ও মোহন মোল্লা আহত হয়।
‎
‎এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
‎(ওসি ) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!