সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মেয়েকে ধ র্ষ নের অভিযোগে মামলায় বাবা গ্রেফতার

মুন্সীগঞ্জে মেয়েকে ধ র্ষ নের অভিযোগে মামলায় বাবা গ্রেফতার

‎
‎মুন্সীগঞ্জ প্রতিনিধি
‎
‎মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার বানিয়াল এলাকায় মেয়েকে ধর্ষনের অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করে মা।
‎
‎গত ২৫ জানুয়ারী মামলাটি মুন্সীগঞ্জ সদর থানায় রেকর্ড হলে পালিয়ে যায় ধর্ষক বাবা। এ ঘটনায় ধর্ষককে বাবাকে বৃহস্পতিবার আটক করে পুলিশে সোপাদ্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সন্ধা ৬টার দিকে ধর্ষক বাবা গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎মামলার এজাহার ও স্থাণীয় সুত্রে জানাগেছে, বানিয়াল গ্রামের প্রতিবন্ধি ১৫ বছরের মেয়েকে দির্ঘদিন যাবৎ নিজ বসত বাড়িতে ধর্ষণ করে আসছিল তার বাবা। এ ব্যাপারে বানিয়াল গ্রামের সমাজ প্রধান দাবীকারি কবির হোসেন বলেন, ধর্ষিতা মেয়েটা প্রতিবন্ধি। ধর্ষক তার স্ত্রী তাদের ঘরের একরুমে একসাথে ঘুমাইতো। প্রতিবন্ধি মেয়েটা অপর রুমে ঘুমাইতো। কিন্তু প্রতিবন্ধি মেয়েকে মাঝে মধ্যেই ধর্ষন করতো তার বাবা। আমার কাছে অনেকবার বিচার দিছে প্রতিবন্ধি মেয়েটি ও তার মা। আমি বার বার ধর্ষক বাবাকে শুধরাইয়া দিছি কিন্তু ও শুনেনাই। পরে জানুয়ারী মাসে সর্বশেষ ওই মেয়েকে ধর্ষন করলে আমি ওর মাকে মামলা দিতে বলি। প্রতিবন্ধি মেয়ের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় জানুয়ারী মাসে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর এলাকা হতে পালিয়ে যায় বাবা। পরে আমি আজ খবর পাই ওই আমাদের বাড়ির পাশের একটি এলাকায় কাজ করতেছে। পরে আমি লোকজন নিয়ে ওকে ওই এলাকা হতে ধরে নিয়ে আমার জিম্মায় রেখে পুলিশ খবর দেই । পরে পুলিশ এসে ওকে আটক করে থানায় নিয়ে গেছে। তিনি আরো বলেন ওই প্রতিবন্ধি ধর্ষিতা মেয়ে ছাড়াও ওর আরো দুই মেয়ে এক ছেলে রয়েছে।
‎
‎এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার এসআই এস এম রিয়াদুজ্জামান বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষিতার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে ওই আসামীকে বৃহস্পতিবার সন্ধায় আটক করে থানায় আনা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
‎
‎এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা করেন মা। মামলাটি গত ২৫ জানুয়ারী মুন্সীগঞ্জ সদর থানায় রেকর্ড হয়। পরে আসামী দির্ঘদিন পলাতক থাকার পরে তাকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!