সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ৩ কসমেটিক দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ৩ কসমেটিক দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জ পৌরসভার শহর বাজারের আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটে ভোক্তা অধিকারের অভিযানে ৩ কসমেটিক দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় আফতাব উদ্দিন কমপ্লেক্স মার্কেটের বিউটি জোন কসমেটিকস দোকানে এম আর পি বিহীন কসমেটিক বিক্রি করায় দোকানটিকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় দোকানটিকে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটিকে ৭ হাজার টাকা সহ ৩ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এর আগে তিনি শহর বাজারের কসমেটিকস ও কাপড়ের দোকান সমূহে তদারকি করেন। পণ্যের মূল্য ও ক্রয়ের রশিদ যাচাই কররেন। মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রি না করার নির্দেশনা দেন।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!