সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে গজারিয়ায় মেঘনা নদীতে মিলল অজ্ঞাত তরুণের ভাসমান লাশ.

মুন্সীগঞ্জে গজারিয়ায় মেঘনা নদীতে মিলল অজ্ঞাত তরুণের ভাসমান লাশ.

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ)  দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের

নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল দশটার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় জেলেরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়,নয়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে বৃহস্পতিবার সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে গজারিয়া নৌ পুলিশ কে বিষয়টি অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, আনুমানিক ১৮-২০ বছর বয়সী খালি শরীরে অর্ধগলিত ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!