সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান কে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সম্বর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী অতিথির সাথে পরস্পর কুশল বিনিময় করেন।

এসময় পুলিশ সুপার বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজের পরবর্তী কর্মজীবন ও পারিবারিক জীবনের সাফল্য এবং কল্যাণ কামনা করেন।
পরে পুলিশ সুপার বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ ফিরোজ কবির সহ জেলা পুলিশের অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের সদস্যরা।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!