সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির ভবনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেসা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডঃ মোঃ আলমগীর, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এ সময় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিল সরকার, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সিনিয়র আইনজীবী সমীর রঞ্জন দাস, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, একই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, এডভোকেট মোঃ মাসুদ আলম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট আলমগীর কবির, সিনিয়র আইনজীবী আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট সুমন সরদার প্রমূখ।

এ সময় আদালতের অন্যান্য বিচারকগণ ও সমিতির অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!