সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মুড়ির বস্তায় লেবেল না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে মুড়ির বস্তায় লেবেল না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা

শ্রীকান্ত দাস-

মুন্সীগঞ্জে অভিযান পরিচালনা করে এক মুড়ির কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বেলা বারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহর বাজার ও ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ফিরিঙ্গি বাজারের মেসার্স বিসমিল্লাহ ফুডস নামের এক মুড়ির কারখানায় মনিটরিং কালে দেখা গেছে মুড়ির বস্তায় কোন প্রকার লেবেল দেয়া হচ্ছে না। মুড়ির বস্তায় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমাণ, এম আর পি কিছুই উল্লেখ করা হচ্ছে না।

এই অপরাধে প্রতিষ্ঠান টিকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় মুড়ির বস্তায় সঠিকভাবে লেবেল এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মুড়ির পরিমাণ ও এম আর পি উল্লেখ করার নির্দেশ দেয়া হয়।

এর আগে তিনি মুন্সীগঞ্জ শহর বাজারের বিভিন্ন দোকানের মূল্য তালিকা ও পন্য ক্রয়ের রশিদ যাচাই করেন। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ রাখতে নির্দেশ দেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!