সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে একসাথে ধর্ষণ,বৃদ্ধ গ্রেফতার।

মুন্সীগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে একসাথে ধর্ষণ,বৃদ্ধ গ্রেফতার।

 

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ ভারাটিয়া বাসায় নিয়ে দুই শিশুকে একসাথে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ সেকান্দর আলী চোকদার (৬৫) নামের বৃদ্ধকে আটক করছে।

সে পাশের টঙ্গীবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে। আটক বৃদ্ধ চর মুক্তারপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ির ভাড়া থেকে সালসা নামক শরবত বিক্র‍য় করে। ধর্ষিতা দুই শিশু যাদের বয়স ৮ ও ১০ বছর।

এদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন , অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলায় । এরা তাদের পিতা মাতার সাথে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামের ক্রাউন সিমেন্টের দুই নং গেট সংলগ্ন মনির মাদবর এর বাড়ির ভাড়া থাকতো। এদের বিগত ২ মার্চ আটক বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়া তার ভারাটিয়া বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার ( ৭ মার্চ) রাত ৯ টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের মনির মাতবরের ভাড়াটিয়া বাড়ি হতে বৃদ্ধ ও ভিকটিমদেরকে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সকাল সাড়ে ১০ টার দিকে বলেন, আটক বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করে। ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে আটক ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরিক্ষা আদালতে জবনবন্দির প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!