সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া বাসায় মিলল ৩০০ বস্তা চিনি, বাড়ির মালিকের ২০ হাজার টাকা জরিমানা

গজারিয়া বাসায় মিলল ৩০০ বস্তা চিনি, বাড়ির মালিকের ২০ হাজার টাকা জরিমানা

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা
বাসা বাড়িতে গোডাউন বানিয়ে অধিক মুনাফা লাভের আশায় দীর্ঘদিন যাবত চিনি মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি ও বাজার সিন্ডিকেট ব্যবসা করে আসছিল বিল্লাল ও ইব্রাহিম নামে দুই ব্যবসায়ী।

এ সময় ওই গোডাউন থেকে ৩শত বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনি ২৪ ঘন্টার মধ্যে ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামের ব্যবসায়ী ইব্রাহিম ও ব্যবসায়ী বিল্লাল মিয়ার গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চিনি অবৈধভাবে মজুত রেখেছেন। তারা এসব খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম এর নির্দেশে বালুয়াকান্দী আতিক নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহন মিয়ার ছেলে ইব্রাহিম ও জোহুর আলীর ছেলে বিল্লাল এর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩শত বস্তা চিনি পাওয়া যায়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ না করায় বাজারে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে তা উচ্চ মুনাফার আশায় ব্যবসায়ীরা এমনটি করেছেন। এমন অসাধু ব্যবসায়ীদের জন্যই বাজারে চিনি ও বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন জরিমানা শেষে ব্যবসায়ীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাজারে চিনি বিক্রির নির্দেশ দেওয়া হয়।
এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশের সদস্যরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!