সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে শ্রীনগরে কন্যা-পুত্রসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জে শ্রীনগরে কন্যা-পুত্রসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাইপ্রাস প্রবাসীর স্ত্রী তার এক কন্যা ও পুত্র সন্তানসহ নিখোঁজ হয়েছে।

গতকাল ২ মার্চ রবিবার দুপুরের পর থেকে প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার লিপি কন্যা আশফিয়া (১১) ও পুত্র জিহাদ হোসেনের (৮) কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।

এ ঘটনায় নিখোঁজ রোকসানা আক্তার লিপির ছোট ভাই মো. শাওন কাজী বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মো. শাওন কাজী বলেন, তার বোন গত রবিবার দুপুরে শ্রীনগর বাজার শাখার ডাচ্ বাংলা ব্যাংক থেকে লোনের ১০ লাখ টাকা উত্তোলন করে ভাগ্যকুল ইউনিয়নের মাঠপাড়ায় বাবার বাড়ি ফিরছিলেন।ফেরার পথে বিকাল ৩ টা পর্যন্ত সর্বশেষ তার বোনের সাথে তার যোগাযোগ হয়।
এর পর থেকে বোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জানান তিনি।সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।নিখোঁজ বোন ও ভাগ্নে-ভাগ্নিকে খুঁজে পাওয়ার লক্ষ্যে সকলের সহযোগীতা চেয়েছেন (০১৩০৪৩০৭৫৮৯)।

জানা গেছে, নিখোঁজ রোকসানা আক্তার লিপি শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের মুন্সীরহাটি এলাকার সাইপ্রাস প্রবাসী ইদ্রিস বেপারীর স্ত্রী। সে ৩ সন্তানের জননী।সোমবার রাত সারে ৭ টা পর্যন্ত পারিবারিক সূত্রে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের সন্ধান পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিল আহাম্মেদ জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!