সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন আক্তার হোসাইন

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন আক্তার হোসাইন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

দেশ ও দেশের বাহিরের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক, সংগঠক ,খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসাইন বলেন, আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র মাহে রমজান সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিয়ে এসেছে রহমত, বরকত, মাগফিরাত। ইহা দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। সবাইকে এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।

সবাইকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। রোযা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও নিয়মিত কোরান তেলাওয়াত করতে হবে। প্রতিটি মানুষ সঠিক এবং সুন্দরভাবে ধর্মকর্ম পালন করলে তার জীবনে এবং পরিবারে সুখ ও শান্তি আসবে। যখন প্রতিটি মানুষের পরিবারে সুখ ও শান্তি আসবে তখন পুরো দেশে শান্তি বিরাজ করবে।

 

তিনি আরো বলেন- পবিত্র রমজান মাস মুমিনদের জন্য আনন্দের; রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর রহমত ব্যাপকভাবে বর্ষিত হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফলে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, ফিতরা, জাকাত, জিকির-আসকারের মতো যাবতীয় ইবাদত সহজে তাদিকার মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব হয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস! যে মাসে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন রোজা পালন করে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!