সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

মুন্সীগঞ্জে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেমে থাকা বিকল ট্রাকের চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকের সহযোগী আহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬ টার দিকে মহাসড়কের মাওয়া খানবাড়ি এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত ট্রাক চালক হাফিজুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, বিকল ট্রাকের চালক ও হেল্পার মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তার সহযোগী আবুল কালাম। আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!