সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি,

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ে ২২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার সকাল- ৯ টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ের আজিবন দাতা সদস্য মঞ্জু শেখ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, বিশেষ অতিথি (SPECIAL GUEST) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চীন ব্যবসায়ী পার্টনার FENG PEI (BULLET)।

মঞ্জু শেখ ফারুক তার বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম, যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে।

নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান মিয়া, আজিবন দাতা সদস্য মোঃ শহিদুল হক মতি রাঢ়ী, মোঃ আবুল বাশার বেপারী, মোঃ আলমাস শেখ, নজরুল শেখ, শাহিন দেওয়ান, মোঃ তোফাজ্জল শেখ (মেম্বার),এনামুল হক অপু (লাভলু শেখ), আলী আকবর, জহিরুল ইসলাম,কামাল মৃধা, একলাছ সরদার (মেম্বার), আব্দুল হাই ঢালী,উজ্জল বেপারী, মোঃ দেলোয়ার হোসেন বেপারী, সেলিম মোল্লা, অনিক শেখ, সেলিম দেওয়ান, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইঞ্জিনিয়ার মোঃ রেজুয়ানুল হক নিবির ও শান্ত ছৈয়াল এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!