সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহর সংলগ্ন পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে

অভিযুক্ত জীবন (২৫) পেশায় মিলের শ্রমিক নয়াগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ২৫ দিন আগে শিশুটি মুন্সীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে আসে। তার বাবা ও মা নারায়ণগঞ্জে থাকেন। সোমবার সন্ধ্যায় নয়াগাঁও গ্রামের নানার বাড়িতে শিশুকে একা পেয়ে ফুঁসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জীবন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে জীবন পালিয়ে যায়। শিশুকে অচেতন অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্বশুর বাড়ি শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত জীবনকে পুলিশ আটক করে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতাউর করিম জানান, মঙ্গলবার গাইনী ডাক্তার ও মেডিকেল করানোর পর জানা যাবে শিশুটি ধর্ষিত হয়েছে কি না? তবে শিশুটির শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!