সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জে সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত 

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টেন ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  সকালে কুচিয়ামোড়া তরুণ সংঘের আয়োজনে কুচিয়ামোড়া আদর্শ কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।  খেলায় অংশ গ্রহণ করে কেয়াইন জাগরণী সংসদ বনাম পাওয়ার হিটার দল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে কেয়াইন জাগরণী সংসদ ৯রানে হারিয়ে পাওয়ার হিটার বিজয়ী হয়।

কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফখান রিগ্যান, শহীদুল খান,  আহবায়ক সদস্য  অহিদুল বেপারী মঞ্জু প্রমুখ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!