সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে, ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গতকাল ২০ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ ঘটিকারের সময় বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা, এবং বিদ্যালয়ের সে সময় উপস্থিত ছিলেন

প্রধান শিক্ষকসহ, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ।সভায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের আধুনিক পদ্ধতি, ক্যান্টিনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি শিক্ষকগণ শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নতুন কৌশল গ্রহণের প্রস্তাব দেন। সভাপতি মহোদয় শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং শিক্ষকদের আরও দায়িত্বশীল হয়ে শিক্ষাদানের নির্দেশনা দেন।

সভা শেষে সভাপতি মহোদয় সকলের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং এটি প্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!