সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১১২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী

ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টেের ক্রীড়াবিদ শিক্ষার্থীদের পাশাপাশি প্রত্যেক শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আলী আসগর রিপন মল্লিক।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মাস্টার, ব্যবসায়ী ও প্রকৌশলী মোঃ হাবিবুর রায়হান রতন, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন শেখ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যত্নশীল হতে আহ্বান জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!