সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীবাড়ীতে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীবাড়ীতে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ১৭ ই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ী

উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় লতিফা বেগম (৪২) নামের ওই নারীর ঘরে অভিযান পরিচালিত হয়।

এ সময় তার দেখানো মতে ঘরের আলমারির নিচে দুইটি ব্যাগে লুকানো ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় ।

আটক লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর স্ত্রী।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারীর তালা খুলে ফেনসিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়। মাদক আইনে মামলা দায়ের করে আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!