সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ।

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী সুলতানা আক্তার (২৮)।

গত কাল ১৬ ফেব্রুয়ারী রোববার রাত সোয়া ৯টার দিকে টঙ্গিবাড়ী বাজারস্থ স্থানীয় ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ১ ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয় ।

উপজেলার রসকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আরশাদ দেওয়ানের স্ত্রী স্মোসাম্মৎ সুলতানা আক্তার ৩ সন্তানের জননী ।

স্মোসাম্মৎ সুলতানা আক্তারের পূর্বের একটি দশ বছরের ছেলে সন্তান রয়েছে।

ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি ক্লিনিকটির স্ত্রী রোগ ও গাইনী বিশেষজ্ঞ এবং সার্জন ডা. আমেনা খাতুন তানিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নবজাতক ৩ শিশুর মধ্যে ছেলের ওজন ১কেজি ৮০০ গ্রাম ও ২ মেয়ের ওজন ১ কেজি ৯০০ গ্রাম করে। বর্তমানে ভূমিষ্ঠ তিনটি শিশু ও তাদের মা সম্পূর্ণ সুস্থ আছেন।

এই বিষয়ে ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল রহমান বলেন, বাচ্চা ও বাচ্চার মা সম্পূর্ণ সুস্থ রয়েছে ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!