সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত কারখানা পরিচালনা করায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড 

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত কারখানা পরিচালনা করায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড 

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় নওপাড়া গ্রুপ নামের এক সার কারখানাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাত সাড়ে ৭ টা দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এ সময় নওপাড়া গ্রুপ নামের এক সার কারখানায় দেখা গেছে পরিবেশের ছাড়পত্র ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় পরিবেশ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মেহেদী হাসান অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান,পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ ফোর্স।

এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, পরিবেশ আইন অমান্য করে পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় নওপাড়া গ্রুপ নামের এক সার কারখানাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন পরিবেশের স্পেশাল বিচারক।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!