সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে গজারিয়া সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক চালক নিহত

মুন্সীগঞ্জে গজারিয়া সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক চালক নিহত

ওসমান গনি ,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় রডভর্তি ট্রাকের সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনায় মিনি ট্রাক চালক নিহত হয়েছে।

নিহত মিনি ট্রাক চালকের নাম কামাল হাওলাদার (২৫)। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বাঁশবুনিয়া গ্রামের নূরে আলম হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে রডভর্তি একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক রডভর্তি ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে উল্টে যায়। এতে মিনি ট্রাকের চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নিচ থেকে নিহত মিনি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর জুলহাজ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!