সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মানববন্ধন

গজারিয়া কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মানববন্ধন

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববান্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনরা।

বিডিআর কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলার ব্যানারে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে
মানববন্ধনে উপস্থিত স্বজনরা বলেন,বিগত হাসিনা সরকারের নীল ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ হিসেবে পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিনা বিচারে ১৬ বছর ধরে নিরপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দি করে রাখা হয়েছে। তাদের মুক্তির ব্যবস্থা করতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত এক নারী নিজেকে একজন বিডিআর সদস্যের মেয়ে পরিচয় দিয়ে বলেন, আমার বাবা ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। ওই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বারবার রিমান্ডে নেওয়ার পরও তাঁর কোনো দোষ পাওয়া যায়নি। তিনি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হন। এরপরও তাঁকে এখনো জেল খাটতে হচ্ছে। আমি আমার বাবার মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই।

মানববন্ধনে গজারিয়ার ৬০ জন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন। এসময় সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের পক্ষ থেকে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, কারাবন্দি তৎকালীন বিডিআর (বিজিবি) সদস্যদের মুক্তি, মামলার সব রায় বাতিলসহ তিনটি দাবি জানানো হয়

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!