সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

 

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশন এর চতুর্থ বর্ষের পদার্পণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ ই জানুয়ারি হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে,জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জীবন মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ্যাবা গ্রুপের চেয়ারম্যান বিশেষ শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ জিল্লুর রহমান রিপন মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আল ইউসুফ আজম চঞ্চল মোল্লা ও সমাজসেবক হাজী মোহাম্মদ শাহিন খান, এ সময় মুন্সীগঞ্জের বিভিন্ন থানা ও উপজেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এসে এই সংগঠনকে আরো আলোকিত করেছে। এবং প্রতিটা স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সম্মাননা স্মারক দেওয়া হয়। সবশেষে বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশন এর অনুষ্ঠানটির আয়োজক ও প্রতিষ্ঠাতা মো: নাঈম হাসান সংবাদ কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমৃদ্ধ থাকায় পিংকি রহমান আসাদউজ্জামান কে সম্মাননা স্মারক প্রদান করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!