সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মেঘনায় ৭ দিন ধরে কিশোর নিখোঁজ, পরিবারে শোকের ছায়া

মেঘনায় ৭ দিন ধরে কিশোর নিখোঁজ, পরিবারে শোকের ছায়া

 

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
কুমিল্লার মেঘনা উপজেলার শিকিরগাঁওয়ের দারুত তাহ্ফিজ ইন্টারন্যাশনাল হিফজ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মো. আজমির (১৩) ছয় দিন ধরে নিখোঁজ। গত শনিবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আজমির উপজেলার ব্রাহ্মণচর দক্ষিণ পাড়া গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে। সে মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করত বলে জানা গেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন আছরের নামাজের পর শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সময় নির্ধারিত থাকে। তবে সেদিন অন্যান্য শিক্ষার্থীরা খেলতে গেলেও আজমির যায়নি। তার এক সহপাঠী জানান, আজমির সেদিন বাজারে সিঙ্গারা কিনতে গিয়েছিল। বাজারে তার সহপাঠী হাফেজ সিয়ামের সঙ্গে দেখা হয়। পরে সিয়াম তাকে মাদ্রাসায় ফেরার কথা বললে আজমির তার সঙ্গে গেট পর্যন্ত আসে। সেখানে এসে আজমির বলে, ভাইয়া আপনি মাদ্রাসায় যান, আমি খেলতে যাব। এরপর থেকে আজমির কোথায় গেল, তা আর কেউ জানে না।

আজমিরের বাবা আবু বকর সিদ্দিক বলেন, এর আগেও ঢাকার একটি মাদ্রাসায় পড়ার সময় আজমির একবার নিখোঁজ হয়েছিল। চার দিন পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে এবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
তিনি আরও বলেন, “আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে কোনো দোষ দিচ্ছি না। আমার ছেলে এমনই। তবে এবার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সাহায্য চাই। আজ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করব। নিখোঁজ হওয়ার সময় আমার ছেলের পরনে ছিল পেঁয়াজি (গোলাপি-লাল) রঙের পাঞ্জাবি এবং গায়ের রঙ শ্যামলা।

আজমিরের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার ও এলাকাবাসী গভীর উদ্বেগে রয়েছেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও তাকে খুঁজতে তৎপর। তার পরিবার প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

যদি কেউ আজমিরের সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
০১৮৯১৯৮২৪৯০
০১৮৯৭৫৬০৮৪৬

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!