সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অংশে ১৩ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে এ তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরাতে সময় লাগায় সড়কে এ যানজটের সৃষ্টি হয়। পরে কাভার্ড ভ্যান সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।
ঢাকা থেকে কুমিল্লাগামী পরিবহনের বাসচালক কবির হোসেন সকাল ৯টার দিকে মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় যানজটে আটকে ছিলেন।

তিনি বলেন, সকাল ৭টায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেই। কিন্তু ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়ি। এতে যাত্রীরা বিরক্ত হয়েছেন।
বাসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, আমি ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ৭টায় এ বাসে উঠেছি।

৩৫ কিলোমিটার মহাসড়ক ৩৫ মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকে পড়ে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে এর মধ্যে গৌরীপুরে সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!