সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মেঘনায় চন্দনপুর-বৈদ্যনাথপুর সড়কে চরম ভোগান্তি

মেঘনায় চন্দনপুর-বৈদ্যনাথপুর সড়কে চরম ভোগান্তি

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর এলাকার রমিজ উদ্দিন বেকারির চার রাস্তার মোড় থেকে বৈদ্যনাথপুর আলগী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশিরভাগ অংশের ইট-সুরকি উঠে গিয়ে মাটি উন্মুক্ত হয়ে পড়েছে। এমনকি বিভিন্ন জায়গায় গভীর গর্তের কারণে সড়কটি যানবাহন ও পথচারীদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। কৃষিপণ্য পরিবহনসহ এলাকার দৈনন্দিন কর্মকাণ্ডেও সড়কটির গুরুত্ব অপরিসীম। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝড়বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে পথচলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।

আবুল কালাম আজাদ নামে একজন স্থানীয় পথচারী বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করা এখন কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যানবাহনও ঠিকমতো চলতে পারে না। রাস্তাটি দ্রুত মেরামত হওয়া দরকার।”

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, “চন্দনপুর-বৈদ্যনাথপুর সড়কটি সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় স্টিমেট পাঠিয়েছি। বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আশা করছি দ্রুতই এটির বাস্তবায়ন সম্ভব হবে।”

স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, এটি মেরামত হলে এলাকার মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই এখন এখানকার মানুষের প্রত্যাশা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!