সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া অবাধে খোলা কনট্রিনে চলছে অকটেন বিক্রি।

গজারিয়া অবাধে খোলা কনট্রিনে চলছে অকটেন বিক্রি।

ওসমান গনি
স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম সংলগ্ন পেট্রোলিয়াম পাম্প কেন্দ্রে আইন অমান্য করে খোলা কনটেইনে অবাধে বিক্রি হচ্ছে শতশত লিটার অকটেন মহাসড়ক সংলগ্ন আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় জে এম আই পাম্পে একটি মাইক্রোবাসের ভিতরে থাকা খোলা কনটেইনে অকটেন বিক্রি করতে দেখা গেছে।
সরজমিনে দেখা যায় মাইক্রোবাসের ভিতরে বসেথাকা সাদা পোশাক এক যুবক কন্টেন্ট ভর্তি করে নিচ্ছে অকটেন। সংবাদকর্মীরা তার পরিচয় জানতে চাইলে নাম না বলে পাম্পের লোকের সাথে কথা বলতে বলেন। জে এম আই কোম্পানির পাম্পে নিযুক্ত শ্রমিক রহিম জানান কয়েকদিন পর পর এভাবে অকটেন নিচ্ছে খাতনামা একটি কোম্পানির লোক। খোলা কন্টেইনে অকটেন বিক্রি করা অনুমতি বিষয়ে বলেন অফিস থেকে অর্ডার দেয়া আছে। আপনারা অফিসের সাথে কথা বলেন। জেএমআই পাম্প ম্যানেজার বেলাল জানান লোক চিনা জানা হলে বিক্রি করা যায়। গজারিয়া থানা থেকে বলা আছে কোম্পানির কাছে বিক্রি করা যাবে। এ বিষয়ে আমাদের কাছে লিখিত কোন অনুমতি নেই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপণন বিভাগ নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব জানান খোলা বাজারে অকটেন বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তিনি আরও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!