সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

গজারিয়া বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

ওসমান গনি
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা


আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গজারিয়া বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম  কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে আগামীতে দেশ ও দশের জন্য স্ব স্ব কর্মজীবন থেকে ভূমিকা রাখতে আর্শীবাদ প্রার্থনা করেন।

অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন।

উপজেলার বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শরীফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বালুয়াকান্দি ডা.আব্দুল গফফার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সেলিম, সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।

এছাড়া, প্রধান শিক্ষক রওশন আরা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন সহ
বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

পরিশেষে ক্লাসে শতভাগ উপস্থিতি শিক্ষার্থী, মেধাবী তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!