সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
দুর্ঘটনা প্রতিরোধে রাতভর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন

দুর্ঘটনা প্রতিরোধে রাতভর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ দুর্ঘটনা রোধে সোমবার রাত ১১টা থেকে রাতভর হাঁসাড়া হাইওয়ে থানার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফটে বিতরণ করেন হাইওয়ে পুলিশ।

গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডা. আ.ক.ম. আখতারুজ্জামান বসুনিয়ার
নেতৃত্বে মাইকিং, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ একাধিক হাইওয়ে পুলিশ অফিস ও ফোর্স।

অ্যাডিশনাল ডিআইজি ডা. আ.ক.ম. আখতারুজ্জামান বসুনিয়া বলেন, শীতকালে সাধারণত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। এবার ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে গত দুইদিনে দুর্ঘটনা অনেক বেড়ে গিয়েছে। একসাথে ৬/৭ত টা গাড়ী পরপর দুর্ঘটনাকবলিত হয়। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রী এবং চালকদেরকে সচেতন করছি। বেপরাগতীতে যান চলাচলের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্যই আজকের এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন পুরো শীত কাল জুড়ে অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!