সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
গজারিয়া পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে আহত

গজারিয়া পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে আহত

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জের ধরে সামছুন নাহার (৩২) নামে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহত সামছুন নাহার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

গজারিয়া উপজেলা তার নিজ বাড়িতে এ-ই ঘটনা ঘটে বর্তমানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সামছুন নাহারের বোন রাজিয়া আক্তার বলেন নতুন চরচাষী সাকিনস্থ কাজী ফার্মের সামনে পাকা রাস্তার উপর বিবাদীগন আবুল হোসেন এর ছেলে মো: শরীফ (২৯), আবুল হোসেন এর স্ত্রী রেখা (৫০), আবুল হোসেন এর কন্যা রোকসানা (২৭), আবুল হোসেন এর ছেলে মো: ইমন গং আমার বড় বোন সামছুন নাহার কে একলা পাইয়া এলোপাথারী ভাবে আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুল ও বেদনাদায়ক জখম করে।

এ ঘটনায় আহত সামছুন নাহারের বোন কয়েকজনকে আসামি করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানান এ বিষয়ে জানতে হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য হামলাকারীরা এলাকায় বেপরোয়া ভাবে নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। এসব কাজে কেউ বাঁধা দিলে উল্টো মানুষকে মারতে তেড়ে আসে তারা। এদের অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ।

গজারিয়া থানার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগ হাতে পেয়েছেন। যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!