ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা
বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের ৬ নং(বড় রায় পাড়া)ওয়ার্ডের সদস্য মো:মোসলেম উদ্দিন সিকদার ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়,গতকাল(৩০ নভেম্বর)রাত আনুমানিক ১১ঃ৩০ঘটিকায় ঢাকাস্থ হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।এর পূর্বে তিনি সকাল ১০ঘটিকায় স্ট্রোক করেন।পরে রবিবার সকাল ৯ঘটিকায় বড় রায়পাড়াস্থ নিজ বাড়ীতে জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে নানা শ্রেনী পেশার মানুষের মাঝে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ড.মুহাম্মদ আব্দুল মান্নান সরকার, বালুয়াকান্দী ইউনিয়ন বি,এন,পি’র সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া,বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম,ইউপি সদস্য মুক্তার হোসেন,হাবিবুর রহমান,মোশারফ হোসেন,মিছির আলী,সোলায়মান ঢালী,সাইফুল ইসলাম প্রমুখ।
মরহুম মোসলেম শিকদার একজন সদালাপী, স্বজ্জন,সরল মনের মানুষ ছিলেন।স্মৃতি চারণ করতে গিয়ে একাধিক জনপ্রতিনিধি জানান,সর্বদা হাস্যজ্জল একজন মানুষ ছিলেন,সমাজের মানুষের জীবন মান উন্নয়নে অনেক চিন্তা ভাবনা করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,২মেয়ে,আত্নীয় স্বজনসহ অগনিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।