সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও নিহত বিএনপির নেতৃবৃন্দের স্মরণে দোয়া ও আলোচনা সভা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও নিহত বিএনপির নেতৃবৃন্দের স্মরণে দোয়া ও আলোচনা সভা

 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও রাজানগর ইউনিয়ন বিএনপি’র সাবেক নেতৃবন্দ যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নয়ানগর কাসিমুউলুম মাদরাসার মোহতামিম মাওলানা সাহাদাত হোসেন।

শনিবার ৩০ নভেম্বর বিকাল ৩ টার দিকে
আমরা বিএনপি পরিবার, রাজানগর ইউনিয়ন এর আয়োজনে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর ভোকেশনালায় ইনস্টিটিউ মাঠ প্রাঙ্গণে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন খান খোকন এর সভাপতিত্ব উপজেলা বিএনপির সাবেক সদস্য কামরুল হাসান, জে আই চৌধুরী লিটন, ওমর ফারুক রিগ্যান ও শামিম হাসান এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোমিন আলী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভুঞা ও মহিউদ্দিন আহমেদ সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান ও শাহ আলম, সিরাজদিখান যুবদলের নেতা লোকমান হোসেন, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশাহ সহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি ও অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!