সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

গজারিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হাসান রাবার ইন্ডাস্ট্রিতে নিয়ম বহির্ভূতভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির দুই শতাধিক শ্রমিক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন হাসান রাবার ইন্ডাস্ট্রির শ্রমিকরা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। মালিকপক্ষ তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা আন্দোলন অব্যাহত রাখেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেয় শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরি সিও’র পদত্যাগ, বেতন ভাতা বৃদ্ধি এবং কর্ম ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরবর্তীতে মালিক পক্ষ ও উপজেলা প্রশাসন একাধিকবার বৈঠক করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন তারা। কিন্তু এর কিছুদিন পরেই আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করে একের পর এক চাকরিচ্যুত করতে থাকে মালিকপক্ষ। সর্বশেষ শ্রমিক নেতা সোহেলকে চাকরিচ্যুত করার নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে তারা আবার আন্দোলনে নেমেছেন।

বিষয়টি নিয়ে মালিক পক্ষের বক্তব্য জানতে হাসান রাবার ইন্ডাস্ট্রিতে গেলে তারা গণমাধ্যমের সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, ‘উভয় পক্ষের সাথে কথা বলে আমরা বিষয়টির সমাধান করে দিয়েছি। মালিকপক্ষ আমাকে জানিয়েছে আন্দোলনের কারণে নয়, নিয়ম ভাঙ্গার জন্য কতিপয় শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিটি কোম্পানি তাদের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা কোম্পানি কর্তৃপক্ষ নিতে পারে। শ্রমিক নেতা সোহেলও নিয়ম ভাঙ্গার বিষয়টি স্বীকার করেছেন।’

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!