সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

সিরাজদিখানে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করলেন অন্তবর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্ঠা আদিলুর রহমান খান । মঙ্গলবার ২৬ নভেম্বর বেলা ১১ টার দিকে উপদেষ্ঠা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী,চিত্রকোট এলাকায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেন ।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক পণ্যের ছোট-বড় অসংখ্য গুদাম রয়েছে। এসবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে একটি গুদামে অগ্নিকান্ডে পুড়ে ১২৪ জনের মৃত্যু হয়। এরপর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক থেকে অগ্নিকান্ডে ৭১ জনের মৃত্যু হয়।
পরে কারখানা ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার অংশ হিসেবে ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদিখানের তুলসীখালি ও চিত্রকোট এলাকার ৩১০ একর জায়গায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেয়। ব্যয় ধরা হয় ১ হাজার ৪৫৪ কোটি টাকা।

শিল্প উপদেষ্ঠা আদিলুর রহমান খান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আতরিক্ত সচিব,মো. নুরুজ্জামান এনডিসি,অতিরিক্ত সচিব শামীমুল হক এনডিসি,যুগ্ন সচিব সুলতান আলম,বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান,মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার,প্রকল্প পরিচালক-মুহাম্মাদ হাফিজুর রহমান প্রমুখ । প্রকল্প পরিচালক-মুহাম্মাদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান প্রকল্পের কাজ ৬৭ ভাগ শেষ হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!