সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
টঙ্গীবাড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

টঙ্গীবাড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক রনি শেখ, সাবেক সভাপতি খান আবু বক্কর সিদ্দীক,সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সহ সভাপতি কাজি আকরাম,কোষাধ্যক্ষ আপন সরদার, দপ্তর সম্পাদক সিহাদ দেওয়ান, কার্যকরী সদস্য জেসমিন সুইটি, সাধারণ সদস্য নারায়ণ চৌধুরী টিটু, আনিসুর রহমান, বাবু হাওলাদার প্রমুখ।
মতবিনিময় সভায় ইউএনও বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ,বস্তুনিষ্ঠ সংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসন কে সহায়তা করবেন।টঙ্গীবাড়ী উপজেলা কে একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় শেষে নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!